বাগনানে ফের দুস্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়নঃ বুধবারের পর বৃহস্পতিবার ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। ধৃত দুস্কৃতীর নাম পার্থ বেরা ওরফে পিট্টু। বৃহস্পতিবার রাতে বাগনানের দুর্লভপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বাগনান থানার পুলিশ দুর্লভপুরে পার্থ বেরার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি ধৃতের কাছ থেকে একটি ওয়ানশাটার ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে হয়েছে। ধৃতকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে।
প্রসঙ্গত বুধবার রাতে ও পুলিশ বাগনানের খাদিনান ব্রীজের কাছ থেকে সেখ আজাদ নামছ এক দুস্কৃতীকছ গ্রেফতার করেছিল। এই দুস্কৃতীর কাছ থেকেও পুলিশ একটি ওয়ানশাটার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল।

Post a Comment